যশোর সদর উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
নিহতরা হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু হামিদ। যশোরের চৌগাছা উপজেলার খাদিজা বেগম (৫০) ও একই উপজেলার আনিসুর রহমান (২৮)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোর থেকে চৌগাছাগামী ট্রাকটি চুড়ামনকাঠিতে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং ৭ জন আহত হন।
আহতদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: