জেলার খবর

দিনাজপুরে বিএনপির যৌথকর্মী সম্মেলনে ত্রিমুখী সংঘর্ষ

সংঘর্ষ
সংঘর্ষ

মঞ্চে বসাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দিনাজপুরে বিএনপির যৌথকর্মী সম্মেলনে ত্রিমুখী সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান ও দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, মঞ্চে বসাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে শাহরিয়ার আখতার হক ডন গ্রুপের কথা কাটাকাটি হয়। ডন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় বোন সাবেকমন্ত্রী প্রয়াত খুরশিদ জাহান হকের ছেলে।

একপর্যায়ে সভাপতি লুৎফর রহমান মিন্টু গ্রুপের সদস্যরা সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সম্মেলনটি স্থগিত করে জেলা বিএনপি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নেতাকর্মীরা সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী এবং শাহরিয়ার আখতার ডনের নেতৃত্বে রাজনীতি করছেন।

এর আগেও গত ৬ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক সাংসদ রেজিনা ইসলামসহ ৫ জন আহত হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ