ঘন কুয়াশায় কারণে শনিবার পদ্মা নদীতে ফেরির ধাক্কায় পাথরবাহী একটি ট্রলার ডুবে গেছে।
বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সফোর্ট করপোরেশন (বিআইডব্লিওটিসি) সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে লৌহজং চ্যানেলে ফেরির ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনুস আলী জানিয়েছেন, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর কিছুক্ষণ পরই ঘটে এ দুর্ঘটনা।
বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সফোর্ট করপোরেশন (বিআইডব্লিওটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, টাগবোট বেলজিয়াম ফেরি থোবালকে টেনে নিচ্ছিল। কম পানির চ্যানেলটিতে পানির টানে এসে ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা লাগার পরই এটি ডুবে যায়।
পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি মাওয়া থেকে জাজিরা যাচ্ছিল।