জেলার খবর

রংপুরে মাদক ব্যবসায় বাধা, যুবকের হাত কাটল সন্ত্রাসীরা

রংপুর
রংপুর

মাদক ব্যবসায় বাধা দেয়ায় রমজান আলী নামে এক যুবকের ডান হাতের কবজি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। কাটা হাত নিয়ে উল্লাস করেছে তারা। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ স্বজনরা।

রংপুর নগরীর চওড়ার হাট এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রকাশ্য এ ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কেটে নেয়া হাত উদ্ধার করতে পারেনি।

গরীর জলছত্র, ময়নাকুঠি, চওড়াহাটসহ আশে পাশের এলাকায় অব্যাহত মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসী নিজেরাই এক জোট হয়ে প্রতিরোধ কমিটি গঠন করেন। প্রতিবাদী যুবক রমজান মাদক ব্যবসা বন্ধে অগ্রণী ভূমিকা পালন করায় মাদকব্যবসায়ীরা তাকে প্রকাশ্যই হত্যার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার বিকেলে রমজান তার দুই বন্ধু রবিউল ও সামাদসহ মোটরসাইকেলে করে চওড়াহাট থেকে ফেরার পথে মাদকব্যবসায়ী মান্নান ও অজিয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে হামলা চালায়।

সন্ত্রাসীরা রমজানের ওপর হামলা চালিয়ে রাম দা দিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে, কাটা হাত নিয়ে উল্লাস প্রকাশ করে। সন্ত্রাসীরা তার দু বন্ধুকেও কুপিয়ে আহত করে।

তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান।

এ ঘটনায় রমজানের বাবা মজনু মিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কেটে নেয়া হাতও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে কোতয়ালী থানার ওসিসহ কোনো পুলিশ কর্মকর্তাই ক্যামেরার সামরে কথা বলতে রাজি হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ