যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় রোববার ট্রাকের ধাক্কায় ২ জন মটরসাইকেল আরোহী মারা গেছেন।
নিহতরা হলেন, নরেন্দ্রপুরের রমজান আলী ও শেখ শাহিন।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার দুই যুবক মটরসাইকেলে করে যশোর শহরের দিকে যাচ্ছিলো। তারা পদ্মবিলা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলে একজন এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর আরো একজন মারাযায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: