জেলার খবর

সাংবাদিক জগলুল আহমেদ মৃত্যুর ঘটনা তদন্তের সময় বাড়ল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার সময় ৭ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা-গোমতী সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ঘাতক বাস ও চালককে শনাক্তে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।

গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুরে বর্তমান সরকারের সময়ে সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার এ বক্তব্যের জবাবে মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিগত বিএনপি সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগের সরকারের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমেছে। যদি দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা বিএনপি সরকারের আমলের চেয়ে বেশি হয় তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে ৩৫ মিটার পরে ৬/৭ ফুট স্কাউরিং পাওয়া গেছে। স্কাউরিং ও হিউঞ্জ বেয়ারিং এবং জয়েন্ট এক্সপেশনের রুটিন ফলো আপ প্রোগামে তা খতিয়ে দেখে মেরামত কাজ করার জন্য সেনাবাহিনীকে (যারা আগে কাজ করেছিল) দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মেঘনা-গোমতী সেতুতে হিউঞ্জ বেয়ারিং এবং জয়েন্ট এক্সপেশনের মেরামতের পর কোনো ত্রুটি হয়েছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এসময় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ