জেলার খবর

সুন্দরবন ট্যাংকার ডুবি

জড়িত সন্দেহে আটক ৪

তেল অপসারণ অব্যাহত

ট্যাংকার
ট্যাংকার

সুন্দরবনে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের ফার্নেস তেল অপসারণ অব্যাহত রয়েছে। সোমবারও ১০০টি নৌকা নিয়ে ২০০ শ্রমিক গাছের পাতা, কচুরি পানা এবং নদীতে ভাসমান বর্জ্যে লেগে থাকা তেল সংগ্রহ করছেন। এ পর্যন্ত ৪২ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এম ভি টোটাল নামের একটি তেলবাহী জাহাজের ৪ শ্রমিককে আটক করেছে পুলিশ।

পুলিশ দেশ টিভিকে জানিয়েছেন, রোববার গভীর রাতে বাগেরহাট থানা পুলিশ নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের সহায়তায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালায়। তারা নদীর লক্ষ্মনখোলা এলাকা থেকে এমভি টোলাল জাহাজটিকে আটক করে। এসময় শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারটি ধাক্কা দেয়ার সঙ্গে জড়িত থাকায় আটক জাহাজের মাস্টার ও সহকারি মাস্টারসহ ৪ কর্মচারিকে আটক করে পুলিশ। আটক জাহাজটিকে শীতলক্ষ্যা নদীর সোনাকান্দা ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে।

এছাড়া, শ্যালা নদীসহ আশপাশের নদী ও খালের পানিতে পর্যাপ্ত পরিমান অক্সিজেন রয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করছেন বিশেষজ্ঞরা।

দুর্ঘটনার ৭দিন পর সকাল থেকে শ্যালা নদী ও আশপাশের খাল থেকে মাছ ধরতে শুরু করেছেন স্থানীয় জেলেরা।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েলবাহী সাউদার্ন স্টার-৭ নামে একটি ট্যাঙ্কার একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এতে জাহাজের অপর ৬ কর্মচারি সাঁতরে তীরে উঠলেও চালক মোকলেস নিখোঁজ ছিলেন।

এ ফার্নেস অয়েল নিঃসরিত হয়ে ১০ হাজার বর্গকিলোমিটারের (বাংলাদেশ অংশে ৬ হাজার) সুন্দরবনের প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে পরিবেশবিদদের ধারনা।

নদীতে ডুবে যাওয়া ট্যাঙ্কারটি বৃহস্পতিবার সকালে উদ্ধার করে এক কিলোমিটার দূরে একটি চরে নিয়ে রাখা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ