জেলার খবর

ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এ মুহূর্তে বাংলাদেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়— এ কথা উল্লেখ করে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণআন্দোলন, গণঅভ্যুত্থান এগুলো হাকডাক ছাড়া আর কিছুই নয়।

সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলার সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার ভূমি বিরোধ নিষ্পত্তি ও বন্দোবস্তকৃত ভূমি উদ্ধারের দাবিতে চর ফকিরা ইউনিয়নে এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ সরকারের সঙ্গে আছেন তাই এ নিয়ে সরকার দুঃচিন্তাগ্রস্ত নয়।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে--এ কথা জানিয়ে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে তারা রূপকথার কাহিনী শোনাচ্ছেন যা আরব্য রজনীর রূপকথাকে হার মানাবে। তবে এতে কোনো কাজ হবে না।

আন্তর্জাতিক উগ্রবাদের এ দেশিয় দোসররা ঘোলাপানিতে মাছ শিকারের তৎপরতায় ব্যস্ত এদেরকে রুখতে হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ