জেলার খবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

হবিগঞ্জ
হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের সুতাং এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ অটোরিকশা আরোহীর।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এজাজুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুর্ঘটনায় আরো কমপক্ষে দশ জন আহত হয়েছেন।

তিনি জানান, সকালে কুয়াশার মধ্যে একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে একটি হিউম্যান হলার ও ট্রাক্টর অটোরিকশার ওপর এসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুরের নউবুল বিবি (৫০), তার মেয়ে আম্বিয়া খাতুন (৩০), শ্রীমঙ্গলের বাবুল মিয়া (৪০) এবং মৌলভীবাজারের আহমদুল হক (৪৫)।

তাৎক্ষণিকভাবে নিহত বাকি একজন এবং আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ