ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
এ সময় তার পরিবারের তিন সদস্যেও আহত হয়েছেন।
মঙ্গলবার ভালুকা থানার এসআই শামীম আল মামুন জানান, সোমবার রাতের কোনো এক সময় ভালুকার হবীবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা হবীবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে জানান তিনি।
এসআই শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তবে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: