ময়মনসিংহের ভালুকায় ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে হরিবাড়ি ইউনিয়নের লবনকোটা গ্রামে রফিকুল আসলাম বাচ্চুর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রফিকুল, তার স্ত্রী শেফালী এবং জিনিয়া ও হুসনা নামের দুই মেয়েকে হত্যা করে পালিয়ে যায়।
সকালে স্থানীয়ারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ বলেও জানিয়েছেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: