জেলার খবর

মেহেরপুর ট্রাকের চাপায় একজনের মৃত্যু

মেহেরপুর
মেহেরপুর

মেহেরপুর শহরের কাটায় খানার সামনে মঙ্গলবার সন্ধায় ট্রাকের চাপায় তোয়াজ আলী (৪৮) নামের এক ভ্যান চালক মারা গেছেন এবং আহত হয়েছেন তার স্ত্রী ও কন্যা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: নাসরিন আক্তার (৩৬) ও কন্য সুরাইয়া খাতুন (০৮)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তোয়াজ আলী ও তার স্ত্রী এবং কন্যা সন্তান মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় কাটায় খানার সামনে পৌঁছালে কলেজ মোড় থেকে ওয়াপদা মোড়ের দিকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ পাশ্ববর্তী খাদে পরে গেলে ঘটনাস্থলে ভ্যান চালকের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের স্ত্রী নাসরিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডাক্তার।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানিয়েছেন, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ