দেশের গণতন্ত্র কারারুদ্ধ-খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাস্তবে গণতন্ত্র নয়, যুদ্ধাপরাধী ও জঙ্গিরা কারারুদ্ধ।
বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক ভোরের কাগজের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাজাকারের হাত ধরে গণতন্ত্রের চর্চা হয় না। গণতন্ত্রের ক্লাবে থাকতে হলে যুদ্ধাপরাধীদের হাত ছাড়তে হবে বলেও জানান তিনি।
সম্মেলনে ভোরের কাগজের জেলা ও উপজেলার প্রায় ৪০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: