মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন জানিয়েছেন, ভোরে সোনাপুর সীমান্তের ১০৭ নম্বর মেইন পিলারের কাছে গরু আনতে যায় নজরুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী। দুটি গরু নিয়ে ফেরার পথে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
তবে বিএসএফ জানিয়েছে, ধারালো অস্ত্র থাকায় ভারতীয় আইন অনুযায়ি নদীয়া জেলার চাপড়া থানা পুলিশের কাছে নজরুল ইসলামকে সোপর্দ করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: