জেলার খবর

সংঘর্ষে সিলেটে ওসমানী থানার ওসি নিহত

সিলেট
সিলেট

সিলেটের গোয়ালাবাজারে বুধবার অটোরিকসা চালক সমিতির দুই পক্ষের সংঘর্ষের সময় দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা-ওসি মোস্তাফিজুর রহমান মারা গেছেন। এঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল বাশার।

এদিকে, সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোস্তাফিজুর রহমান।

এর আগে বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অটোরিকসা শ্রমিক সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সিএসজি চালিত অটোরিকসার নতুন একটি শাখা স্থাপনকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেটের গোয়ালাবাজারে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি দোকানপাট ও ব্যাংক ভাঙচুর করে তারা।

খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশদের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ