সুন্দরবনের শ্যালা নদীতি ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের ফার্নেস তেল সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তেল সংগ্রহের কারণে নদীর পানি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তবে নদী ও খালের তীরে ম্যানগ্রোভ, গাছ ও শ্বাসমূলে লেগে আছে তেল। এ সব গাছ ও পাতা সংগ্রহ করে পুড়িয়ে তেল সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, সুন্দরবনের জলজ প্রাণী অনেকটা আশঙ্কামুক্ত হলেও নদী ও খালের তীরের স্থলজ প্রাণীবৈচিত্র ক্ষতিগ্রস্ত হবে কি-না, তা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: