জেলার খবর

সিলেটে ওসি মৃত্যুর ঘটনায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট
সিলেট

সিলেটের ওসমানীনগরে অটোরিকসা সমিতির দু’পক্ষের সংঘর্ষ থামাতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাতেই ওসমানীনগর থানার উপপরিদর্শক-এসআই আনোয়ার বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে ৭০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে, সংঘর্ষের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গতকাল নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অটোরিকসা শ্রমিক সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সিএসজি চালিত অটোরিকসার নতুন একটি শাখা স্থাপনকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেটের গোয়ালাবাজারে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি দোকানপাট ও ব্যাংক ভাঙচুর করে তারা।

খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশদের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ