জেলার খবর

তারেকের শব্দ বোমায় বিএনপি ধ্বংস হবে: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি ধ্বংসের জন্য তাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্ট, তাদের ঘরের শত্রুই বিভীষণ—তাদের ধ্বংস করার জন্য আওয়ামী লীগের দরকার নেই বলে মন্তব্য করেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি বাজারের পশ্চিমপাশে পারুলি নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির উদীয়মান একনেতা (তারেক রহমান) মাঝে মাঝে লন্ডন থেকে শব্দ বোমা ছুড়েন এতে নেতাদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তারা দল করবেন কিনা।

ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে তারেক কয়েকদিন পর পর শব্দবোমা নিক্ষেপ করছে, তার এ শব্দবোমায় বিএনপি ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হলে বাংলার মাটি তা সহ্য করবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান।

গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কে নবনির্মিত রাজবাড়ি সেতু ৬৭ মিটার লম্বা ব্রিজটি সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

এর আগে মন্ত্রী ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ