ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে দেয়াল চাপা পড়ে রমজান (৮) ও জোহান (৭) নামে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কোদালিয়া গ্রামের কোদালিয়া মৎস্য সমবায় সমিতির পরিত্যক্ত ভবনের পাশে খেলা করার সময় ওই ভবনের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে তারা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত দুজন কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রথম শ্রেনী থেকে বার্ষিক পরীক্ষা দিয়েছে।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আফছার উদ্দীন বলেন, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: