কুষ্টিয়ার বালিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, সকালে বালিয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শওকত আলী ও সেকেন্দার আলীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হন। সংঘর্ষ ঠেকাতে পুলিশের ১৮-২০ রাউন্ড শটগানের গুলি করে।
সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: মিঠুন (২২), বকুল হোসেন (৩৫), সাদবার আলী (৪০) ও মতলেব আলী (৫০)।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ফোর্স মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: