পিরোজপুরের ভান্ডারিয়া থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মহসিনের চৌরাস্তা নামক এলাকায় রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় নিয়ে আসে।
তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন পুলিশ। কেউ হত্যা করে তার মরদেহ ফেলে রেখে যেতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
উদ্ধারকৃত যুবকের বয়স ৪০/৪২ বছর। এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায় নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: