জেলার খবর

গোপালগঞ্জ ও ভৈরব মুক্ত দিবস আজ

মুক্ত দিবস
মুক্ত দিবস

স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের পরে দেশের বিভিন্ন জেলা যখন মুক্ত তখনও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ও ভৈরব পাকিস্তানী হানাদার বাহিনীর কবলে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কয়েকটি সম্মুখ যুদ্ধ শেষে ১৯৭১ সালের এ দিনে মুক্ত হয় এ দুটি জেলা।

মুক্তিযুদ্ধের শুরুর পরপরই পাকিস্তানী হানাদার বাহিনী মে মাসে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় ঘাটি স্থাপন করে। এরপর পুরো নয় মাস গ্রামের নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে হানাদার বাহিনী।

১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও তিন দিন পরও গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ও পাকিস্তান হানাদার বাহিনীর যুদ্ধ অব্যাহত ছিল। ডিসেম্বরে এ দিনে তুমুল যুদ্ধের পর অবশেষে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় পাকিস্তানী সৈন্যরা আত্মসমর্পন করতে বাধ্য হয়। মুক্ত হয় গোপালগঞ্জ।

১৯৭১ সালের ১৭ এপ্রিল ভৈরবে শিবপুরের পানাউল্লারচরে হামলাচালায় পাকিস্তানী হানাদার বাহিনী। নিরস্ত্র-অসহায় পাঁচশতাধিক মানুষকে হত্যা করে তারা। ভৈরবকে শত্রুমুক্ত করতে মরণপণ যুদ্ধ করে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধারা। অবশেষে, ১৯ ডিসেম্বর সকালে হানারদার বাহিনীকে আত্মসমর্পন করতে বাধ্য করে মুক্তিযোদ্ধারা। মুক্ত হয় ভৈরব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ