জেলার খবর

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়াজনিত বিভিন্ন রোগ

কুড়িগ্রামে শীতের প্রকোপ
কুড়িগ্রামে শীতের প্রকোপ

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগের প্রকোপ।

তীব্র শীতে গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছেন ৪ শতাধিক রোগী। এদের মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি।

জেলার সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ৬টি শয্যার বিপরীতে ৩০ জন রোগী ভর্তি হচ্ছেন। দিশেহারা হয়ে মেঝেতে অবস্থান নিয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। একই চিত্র শিশু ওয়ার্ডেও।

কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও কর্মজীবীরা। গরম কাপড়ের অভাবে নিদারুণ শীত কষ্টে ভুগছেন তারা। চর ও দ্বীপচর এবং নদী তীরবর্তী এলাকার মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঘন কুয়াশায় দিনের বেশির ভাগ সময় সূর্যের না থাকায় কাজে বের হতে পারছেন না মানুষজন। এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে পশু পাখিরাও।

গরম কাপড়ের অভাবে জেলায় প্রায় আড়াই লাখ হতদরিদ্র মানুষ শীত কষ্টে ভুগলেও সরকারি ও বেসরকারিভাবে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা শীতপ্রবণ এ জেলায় শীতার্তদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিবে সরকারসহ বিত্তবানরা এমনটাই প্রত্যাশা জেলার মানুষের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ