জেলার খবর

শ্যালা নদীতে এবার স্যানিটেশন পদ্ধতিতে সংগ্রহ হবে তেল

 শ্যালা নদীতে ট্যাংকার ডুবি
শ্যালা নদীতে ট্যাংকার ডুবি

সুন্দরবনের শ্যালা নদীসহ আশপাশের নদী-খালের তীরের ছোট গাছে লেগে থাকা ভাসমান ফার্নেস তেলের কারণে বনের পরিবেশ দূষণ ও জীব-বৈচিত্র হুমকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

আর এ দূষণ থেকে বনের পরিবেশ রক্ষায় স্যানিটেশন পদ্ধতির মাধ্যমে তীরের ক্ষতিগ্রস্ত ছোট বৃক্ষ পরিস্কাররে উদ্যোগ নিয়েছে বন বিভাগ।

বন বিভাগ এলাকাবাসীর সহায়তায় নদী ও খালের ভাসমান তেল অপসরণে করছে তবে নদীর তীরে ছোট গাছের সঙ্গে এ ফার্নেস অয়েল লেগে রয়েছে।

তেলে মুড়ে থাকা বনের ছোট ছোট বৃক্ষে একদিকে যেমন পরিবেশ দূষণ করবে অন্যদিকে বনের মাটি ও বন্য প্রাণীও রয়েছে হুমকিতে বলে জানান খুলনা বিশ্ববিদ্যালয় সুন্দরবন স্টাডিজ বিভাগের পরিচালক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম।

খুলনা বিভাগীয় বন কর্মকতা জহির উদ্দিন আহমেদ বলেন, নদী-খালের তীরে ছোট ছোট বৃক্ষের গায়ে লেগে থাকা তেল বনের ক্ষতির বিষয়টি বিবেচনায় এনে অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, রাজানীতে শনিবার সুন্দরবনে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হাওর অঞ্চলবাসী এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নামের দুটি সংগঠন।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা মানববন্ধনে সুন্দরবনের সাম্প্রতিক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠন দুটি এ দাবি জানিয়েছে। সংগঠন দুটি সুন্দরবনে ছড়িয়ে পড়া ফার্নেস তেল দ্রুত নিষ্কাশন, সুন্দরবনের মধ্যকার সকল বাণিজ্যিক নৌ-রুট স্থায়ীভাবে বন্ধের দাবি জানান

সুন্দর বনের জীববৈচিত্র রক্ষায় রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পও অনত্র স্থানান্তরের দাবি জানান তারা।

গত ৯ ডিসেম্বর ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে ৩ লাখ ৫৭ হাজার লিটার ফার্নেস অয়েল নিয়ে ট্যাংকার ডুবির ঘটনা ঘটে। সুন্দরবনের প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে এ ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। আর এ ছড়িয়ে পড়া তেলের মধ্যে থেকে ৬৪ হাজার লিটার ফার্নেস অয়েল এলাকাবসীর সহায়তায় সংগ্রহ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ