যশোরের কেশবপুর উপজেলার কাস্টা গ্রামে আব্দুল ওহাব নামে এক ব্যক্তি তার স্ত্রী আকলিমা খাতুনকে কুপিয়ে হত্যারপর নিজে আত্মহত্যা করেছেন।
এলাকবাসী ও প্রত্যক্ষদর্শীতে সূত্রে জানা গেছে, কাস্টা গ্রামের আব্দুল ওহাবের ২ স্ত্রী। এ নিয়ে উভয় স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার রাতে একটার দিকে ছোট স্ত্রী আকলিমা খাতনের সাথে তার ঝগড়া বাধে। কথাকাটাকাটির এক পর্যায়ে আব্দুল ওহাব আকলিমাকে মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
আকলিমা গুরুতর জখম হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে তার আগেই তার মৃত্যু হয়।
এদিকে, আকলিমা মারা যাওয়ার খবর শুনে স্বামী আব্দুল ওহাব রাতেই বাড়ির পাশের মাঠে একটি গাছের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।