জেলার খবর

ভিকারুননিসায় চলছে ভর্তি যুদ্ধ

ভিকারুননিসা
ভিকারুননিসা

রাজধানীর সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে প্রথম শ্রেণির ভর্তিযুদ্ধ। লটারি পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে করা হলেও মেধার ভিত্তিতে ভর্তির সুযোগকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন অনেক অভিভাবক। আর যারা ভর্তির সুযোগ পাচ্ছে তারা আনন্দিত সবাই।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১০টি শাখায় শুরু হয়েছে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম। সোমবার সকালে বেইলী রোডে স্কুলটির মূল শাখায় ভর্তির লটারি শুরু হয়।

যে সব শিক্ষার্থী লটারিতে নির্বাচিত হয়েছে তাদের অভিভাবকরা উচ্ছ্বসিত। তবে, এ লটারি পদ্ধতি স্বচ্ছ হলেও মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ দেয়া অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন তাদের কেউ কেউ।

তবে কাঙ্খিত বিদ্যালয়টিতে ভর্তি হতে না পেরে মনক্ষুন্ন ক্ষুদে শিক্ষার্থীদের অনেকেই।

এবার ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল ১২ হাজার ৪শ ৬১টি জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তির সুযোগ পাবে মাত্র ১ হাজার ৬শ ৯৪ জন।

লটারি পদ্ধতিতে অনেক স্বচ্ছতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সবাই একে সানন্দে গ্রহণ করছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া খাতুন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ