জেলার খবর

গাজীপুরে ২০ দলীয় জোট-ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা

গাজীপুর
গাজীপুর

আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে একইস্থানে একই সময়ে ২০ দলীয় জোটের জনসভা ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উত্তেজনা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলের জনসভা উপলক্ষে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের পোস্টার ও ব্যানারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে কলেজ মাঠে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

২০ দলের জনসভা ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ নিয়ে পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করেছে দুই দলই। যেকোন মূল্যেই ওখানে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ। আর ছাত্রদল জানিয়েছে জনসভা সফল করতে যা দরকার তাই করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় আজ গাজীপুর আদালতে তারেক জিয়ার বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ