জেলার খবর

ভোলায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ
আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

ভোলার মনপুরা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বুধবার দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মনপুরা অডিটোরিয়ামে ১০ বছর পর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। আর এ সম্মেলনকে কেন্দ্র করে পদ প্রত্যাশিদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।

এদের মধ্যে সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন ও শাহরিয়ার দীপক চৌধুরীর গ্রুপের মধ্য বিরোধ চরমে উঠে। এর জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে সকালে সম্মেলন কেন্দ্রে দুই গ্রুপের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ