দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে ভাইবোনসহ তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শাহিন (৩০), তাসলিমা (১৫) ও আসিয়া (১৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জের এস আই আশরাফ আলী জানান, ভাদ্যা ইউনিয়নে পারগেণ্ডারিয়া এলাকার কবরস্থান সড়কে মো. নাসিম উদ্দীনের বাড়িতে সকালে গ্যাসের চুলা ধরাতে যান তাসলিমা। পাইপ লিক থাকায় এতে আগুন ধরে যায়। এসময় ছোট বোন আছিয়া ও ভাই শাহিন দৌঁড়ে আসলে তারাও অগ্নিদগ্ধ হন। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরো জানান, দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: