জেলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার পারাপার শুরু হয়েছে। এ ঘটনায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকা ছিল বাসসহ ছয় শতাধিক যান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ব্যবস্থাপক সালা উদ্দিন বলেন, মধ্য রাতের পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। শুক্রবার ভোর ৫টায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এতে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে ফেরি বনলতা, মাধবীলতা ও শাহ আলী।

তিনি আরো বলেন, পাটুরিয়া ঘাটে দুইটি বিকলসহ ৫টি ফেরি ও দৌলতদিয়া ঘাটে ৮টি ফেরি পন্টুনে বাঁধাসহ আশপাশে রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালাচল শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ