ময়মনসিংহের ফুলপুরে শনিবার বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ জন। এদিকে, নওগাঁ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস ও ময়মনসিংহ থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিক্সারট মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ যাত্রী মারা যায়। আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।
এদিকে, নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৭ জন।
এছাড়াও সিরাজগঞ্জে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: