র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে কথিত বন্দুযুদ্ধে সুন্দরবনের জলদস্যু কাশেম বাহিনীর প্রধান আবুল কাশেম নিহত হয়েছেন।
র্যাব ও পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছন, কাশেম বাহিনী সুন্দরবনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটায় দাকোপ উপজেলার সুতারখালী এলাকায় অভিযান চালানো হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যু কাশেম ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে কাশেমের সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বাহিনী প্রধান কাশেমের মৃতদেহ উদ্ধার করে র্যাব।
এ সময় ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, একটি পিস্তল, একটি রাইফেলসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: