ঢাকা-বরিশাল রুটের কীর্তনখোলা নদীর চর আবধানী এলাকায় আটকেপড়া লঞ্চ এমভি দ্বীপরাজ উদ্ধারে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কীর্তনখোলা নদীর আবধানী এলাকায় লঞ্চটিকে একটি গাছের সঙ্গে বেধে রাখা হয়েছে। ভাটার টানে ইতোমধ্যেই লঞ্চের ইঞ্জিন রুমসহ প্রায় অর্ধেক ডুবে গেছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উদ্ধারকারী জাহাজ ‘অগ্রণী’ ঘটনাস্থলে পৌঁছালেও মূল জাহাজ ‘নির্ভীক’ খুলনায় থাকায় উদ্ধারকাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: