ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষের একজন মারা গেছেন।
রোববার সকাল ১০টার দিকে, শেখরাগোপালপুর গ্রামের একটি খাওয়া-দাওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষে সূত্রপাত হয়।
গ্রামের স্থানীয় মাতব্বার রুস্তম আলী ও অপর পক্ষের আসলাম উদ্দিন মন্ডলের কর্মী সমর্থকরা এ সময় হামলা-পাল্টা হামলা চালায়। এতে নিহত হয় একজন এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, শেখরা গ্রামের একটি মৃত্যুর ঘটনায় আয়োজিত ফাতেহা ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: