বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যে নোয়াখালীর মাইজদী পৌরবাজারে পিকেটারের ছোড়া ঢিলের আঘাতে শামসুন্নাহার (৩৭)ঝর্ণা নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
শামসুন্নাহার ঢাকার আগারগাঁওয়ের একটি স্কুলের শিক্ষিক ছিলেন। হামলায় তার স্বামী শাজাহান সিরাজও তাদের ছেলে প্রিন্সও আহত হয়েছেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পিকেটারদের ঢিলে মাথায় আঘাত পাওয়ার পর নোয়াখালীর আবদুল মালিক উকিল মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিকেটারদের ইটের আঘাতে ঝর্ণার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
ঝর্ণার স্বামী শাহজাহান সিরাজ ঢাকায় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত।