জেলার খবর

পাবনা-আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

পাবনা
পাবনা

পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলার শোলাবাড়িয়া নামক এলাকায় পত্রিকা পরিবহনকারী পিকআপ ভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার বোয়াইলমারী গ্রামের রমজান আলী (৫০) ও হেলাল উদ্দিন (৪০)। আহত ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পত্রিকা পরিবহনকারী একটি পিকআপ ভ্যান পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে ভোর সাড়ে ৫টার দিকে আতাইকুলার শোলাবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী শ্যালোইঞ্জিন চালিত যাত্রীবাহী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নছিমনের ৮ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রমজান ও হেলাল নামের দুইজন মারা যান। হতাহতরা সবাই নছিমনের যাত্রী।

ঢাকার অদূরে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় আজ সোমবার সকাল আটটার দিকে লেগুনা ও ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমের দেওয়া ভাষ্য, লেগুনাটি আশুলিয়ার দিকে যাচ্ছিল। বাসটি আসছিল বিপরীত দিক থেকে। ঘন কুয়াশার কারণে লেগুনা ও ছোট বাসের চালক পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসির ভাষ্য, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করা হয়। তবে কোন যানবাহনের যাত্রী মারা গিয়েছে, ওসি তা জানাতে পারেননি। নিহত দুজনের পরিচয়ও তিনি জানাতে পারেননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ