জেলার খবর

আজহারের সবোর্চ্চ শাস্তিতে খুশি রংপুরবাসী

এটিএম আজাহারুল ইসলাম
এটিএম আজাহারুল ইসলাম

জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ফাঁসি দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রংপুরবাসী। এর আগে রায়ে সবোর্চ্চ শাস্তির আশা করেন তার নিজ জেলা রংপুরের মানুষ। রায় নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরাজ করে উত্তেজনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ফাঁসির আদেশ দিয়ে ছে।

মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রংপুর অঞ্চলে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই সময়কার জেলা আলবদর কমান্ডার এ. টি. এম. আজহারুল ইসলামের বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিল এলাকায় বিহারী ও পাকিস্তানি হানাদারদের নিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায় আজহারুল। পাকিস্তানিরা প্রায় ১২০০ নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও তার সহায়তায় পাকিস্তানিরা রংপুর কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে শহরের দমদমা এলাকায় নিয়ে হত্যা করে।

বদরগঞ্জে হত্যা, গণহত্যা, লুন্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায়তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। প্রতিটি ঘটনায় আজহারুল ইসলাম পাকিস্তানি সেনাদের সঙ্গে অংশ নেন।

মঙ্গলবার আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেবে ট্রাইব্যুনাল। আজহারের সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার নিজ জেলার মানুষ।

এটিএম আজহার মুক্তিযুদ্ধের সময় যে মানবতাবিরোধী অপরাধ করেছেন তা বিচারের মাধ্যমে প্রমাণিত হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ