জেলার খবর

দিনাজপুরে বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দিনাজপুর
দিনাজপুর
মুক্তিযুদ্ধের সময় বদর নেতা এটিএম আজাহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এনায়েতুর রহিমের দিনাজপুরস্থ বাসভবনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার রাত থেকেই তার মুন্সিপাড়াস্থ বাড়িতে এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ প্রশাসন। বাড়ির সামনের দুটি গেট ছাড়াও রাস্তার মধ্যে পৃথক পৃথকভাবে ৪টি স্থানে রয়েছে পুলিশ প্রহরা। এছাড়াও জেলা শহরে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি। দিনাজপুর জেলা পুলিশ সুপার রুহুল আমিন জানিয়েছেন, যেহেতু বিচারপতির বাড়ি দিনাজপুরে সে কারণে নিরাপত্তারা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলার জন্য এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে পুলিশ কঠোর নজরদারি রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ