জেলার খবর

সিরাজগঞ্জ-ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাস-ট্রাক
বাস-ট্রাক

সিরাজগঞ্জ ও ঝিনাইদহের শৈলকূপায় আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় একজন পুলিশসহ ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

পুলিশ ও এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার ভোরে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ সড়কের সদানন্দপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস ও পুলিশের পিকআপে ধাক্কা দেয় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হয় পুলিশ কনস্টেবল, পিকআপের চালক ও বাসের চালক। এসময় আহত হন আরো ৫ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে, সকালে ঝিনাইদহের শৈলকূপায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ