জেলার খবর

সিরাজগঞ্জে গণপিটুনিতে দুই চাঁদাবাজের মৃত্যু

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্বর্ণের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই চাঁদাবাজ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাঐল বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা মধ্যে মজনু মিলন (৩৫) নামে একজনের খোঁজ পাওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

কামারখন্দ থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের স্বর্ণ ব্যবসায়ি রামচন্দ্র সরকারের দোকানে প্রায়ই চাঁদা নিতে আসতো স্থানীয় সন্ত্রাসি মজনুসহ ৩ জন। এক পর্যায়ে রামচন্দ্র বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপারটি জানালে গতকাল রাত ১০টার দিকে সন্ত্রাসিরা চাঁদা চাইতে আসলে স্থানীয়রা মজনুসহ ২ জনকে আটক করে গণপিটুনি দেয়। অপর এক সন্ত্রাসি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গণপিটুনিতে ওই দুই সন্ত্রাসি ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের একজনের মৃতদেহ রেললাইনের ওপরে ও মজনুর মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ রেললাইনের মরদেহ উদ্ধার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ