জেলার খবর

শীতজনিত রোগে কুড়িগ্রামে ১৫ জনের মৃত্যু

শীত
শীত

সারাদেশে শীতের তীব্রতা এখনো না কমায় শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এদিকে, শীতের কারণে কুড়িগ্রামে ১৫ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রামে হাড়কাঁপানো শীত। সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সূর্যের দেখা মিলছে না সারাদিনেও। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধ।

মাগুরাতেও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাড়কাঁপানো শীতে ঘরের বাইরে যেতে পারছে না মানুষ। কাজকর্ম করতে না পারায় বিপাকে পড়েছেন তারা।

প্রচণ্ড শীতে কষ্টে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। শীতবস্ত্র কিনতে পারছেন না অনেকেই। খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

ঠাণ্ডায় মানুষের জীবন যাত্রা থমকে গেছে। হীমেল হাওয়া, কনকনে শীত আর ঝির ঝির বৃষ্টিতে শীত যেন আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ