কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজ এ বছরের শেষের দিকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার চট্টগ্রামে নেভাল একাডেমির পাশে টানেল নির্মাণের জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘের এ টানেলের মোট বাজেট ধরা হয়েছে আট হাজার কোটি টাকা। টানেলের কাজ শেষ হতে কমপক্ষে ৪ বছর সময় লাগবে।
টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে চীনের রাষ্ট্রপতি শী জিনপিংকে আমন্ত্রণও জানানো হয়েছে বলেও এ সময় জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: