জেলার খবর

হঠাৎ বৃষ্টিতে ৫ জেলায় জনজীবন বিপর্যস্ত

হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

শনিবার ভোর থেকেই জেলাগুলোতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও অধিকাংশ জায়গাতেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া।

এদিকে, শীত ও বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষজন।

পৌষ মাসের মাঝামাঝিতে কনকনে শীতে যখন বিপর্যস্ত জনজীবন ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

ভোর থেকে কোথাও কোথাও বৃষ্টি কম হলেও দিনাজপুরের অধিকাংশ জায়গায়ই অবিরাম বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। এতে শীতের তীব্রতা বেড়ে দুর্ভোগে পড়েছে মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

তীব্র শীতে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে লালমনিরহাটে বেড়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ।

হিমেল হাওয়ার সঙ্গে কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মূষলধারে বৃষ্টি হচ্ছে নীলফামারীতে। এ জেলায় সর্বশেষ ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, কনকনে শীতে হঠাৎ এ বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন কৃষকেরা। ব্যবসায়ীদের পাশাপাশি বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন পঞ্চগড়ের ইট ভাটার মালিকেরা। বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ