জেলার খবর

তুত পাতার অভাব, শঙ্কায় রেশম চাষ

রেশম
রেশম

তুত পাতার অভাবে ফরিদপুরে ব্যাহত হচ্ছে রেশম চাষ। পর্যাপ্ত গাছ ও পাতার অভাবে গুটি পোকার খাদ্য সংকট দেখা দেয়া আর গুটি তৈরি কমে যাওয়ায় রেশমের উৎপাদনও কমে গেছে একেবারে। শুরুতে ব্যাপক সাফল্য পেলেও এখন বেকার হয়ে পড়েছে অনেক পরিবার। শঙ্কা সৃষ্টি হয়েছে রেশম উৎপাদনে।

ছেড়ে দিচ্ছেন রেশমের চাষাবাদ, রেশম চাষ উন্নয়নে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন চাষীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দি গ্রামে দুই দশক আগে সরকারি উদ্যোগে শুরু হয় রেশম চাষ। ওইসময় রেশম চাষের জন্য বেশ কয়েকটি পরিবারকে একটি ঘর ও আট হাজার টাকা সহায়তা দেয় বাংলাদেশ রেশম বোর্ড। এ উদ্যোগে সাড়া দিয়ে রেশম চাষ শুরু করেন তারা। তাদের সফলতায় এ অঞ্চলে সম্প্রসারিত হয় রেশমের চাষ। বেকারত্ম দুর হয় স্বাবলম্বী হয়ে উঠেন অনেক চাষী।

তবে বর্তমানে তুত গাছ কমে যাওয়ায় দেখা দিয়েছে পাতার সংকট। গুটি পোকার খাদ্য সংকট দেখা দেয়ায় রেশম তৈরিও কমে গেছে। বেকার হয়ে পড়েছেন অনেকে। অনেকে রেশম চাষ ছেড়েও দিয়েছেন। এ অবস্থায় সরকারি সহায়তার চেয়েছেন রেশম চাষীরা।

এদিকে, গ্রামে রেশম সম্প্রসারণ অফিস থাকলেও তার কার্যক্রম নামমাত্র। লোকবলেরও অভাব রয়েছে, রেশম চাষে কর্তৃপক্ষের সুনজর প্রত্যাশা করছেন অফিসের কর্মকর্তারাও। সব কিছু মিলিয়ে শঙ্কা তৈরি হয়েছে দেশে উন্নত মানের রেশম উৎপাদনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ