জেলার খবর

গায়ে হলুদের রাতে এসিডে দগ্ধ হলেন বর

 বিয়ের আসরে এসিডে দগ্ধ সেলিম
বিয়ের আসরে এসিডে দগ্ধ সেলিম

গায়ে হলুদের অনুষ্ঠানে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সেলিম সরকার।

গত বুধবার রাতে তার গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এসিড ছোড়ে দুর্বৃত্তরা। এতে সেলিমসহ ৫ জনের শরীর ঝলসে যায়। তারা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৪ জন সন্দেহভাজনসহ ৮ জনকে আসামি করে দায়ের করা মামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুমধামে চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ শেষে বরকে যখন মেহেদী দেয়া হচ্ছিল ঠিক তখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হলুদের মঞ্চে হঠাৎ এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। ঝলসে যায় বরসহ ৫ জনের শরীর। মাটি হয়ে যায় বিয়ের সমস্ত আয়োজন।

শরীয়তপুরের ভেদেরগঞ্জে কালামিয়া সরকারকান্দি গ্রামের বাসিন্দা সেলিম সরকার। বুধবার রাতে তার গায়ে হলুদের অনুষ্ঠানে দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়ে এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও চার জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন রাতে তিন কয়েক যুবক হলুদের মঞ্চকে লক্ষ্য করে এসিড ছুড়ে। তবে অন্ধকারে তাদের ধরা যায়নি।

এ ঘটনায় সখিপুর থানায় চারজন সন্দেহভাজন ও অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ