৫ জানুয়ারি একই সময়ে বগুড়া শহরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপার্টি সমাবেশের ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলতাফুনেছা খেলার মাঠে ৫ জানুয়ারি 'গণতন্ত্র বিজয় দিবস' উপলক্ষে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। বিএনপিও একই মাঠে ‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে সমাবেশেরে আয়োজন করলে শহর জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শান্তিভঙ্গের আশঙ্কায় ওই এলাকায় ৫ জানুয়ারি ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার রাতে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, ৫ জানুয়ারি সকাল ৬টা থেকে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সোমবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সমাবেশস্থল শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ ও এর আশপাশের এলাকায় এই আদেশ বহাল থাকবে।