রংপুরের বদরগঞ্চে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী বিনা মন্ডলকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করা হলেও এখনো বখাটে যুবক শহীদুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় মেয়েটির বাবা একটি মামলা দায়ের পর আসামিরা প্রভাবশালী হওয়ায় মেয়েটির পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বিনা মণ্ডল। পাশের বাড়ির ধনাঢ্য পরিবারের বখাটে ছেলে শহীদুল মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। বর্তমানে মেয়েটি ৫ মাসের গর্ভবতী অন্তস্বত্বা। বিষয়টি জানাজানি হলে শহীদুল বিয়ের নাম করে মেয়েটিকে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে জোর করে গর্ভপাত ঘটায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে তার পরিবার চিকিৎসা করাতে পারছে না।
এদিকে, আসামিরা প্রভাবশালী হওয়ায় দরিদ্র শিশুটিকে হত্যা এবং তার পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে ধর্ষক শহীদুল ও তার সহযোগীরা বলে জানান বিনার মা। ভয়-ভীতির মধ্যে তারা জীবন কাটাচ্ছেন এখন।
তবে ঘটনাটি অস্বীকার করে পুরো ব্যাপারটিকে ষড়যন্ত্র কলে দাবি করছে ধর্ষক শহীদুলের পরিবার।
এদিকে, শিশুটির নির্যাতনকারী বখাটে শহীদুল ও তার সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।