ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র্যালিতে রোববার দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকসহ ১০০-এর বেশি মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেম-বিজিবি মোতায়েন করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের পূর্ববাজার এলাকায় গেলে হঠাৎ করেই আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ, অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষের পর টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: