জেলার খবর

রাজশাহীর ৩ জেলায় মঙ্গলবার হরতাল

নাটোর
নাটোর

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের সহিংসতায় ৪ জন নিহত হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার এ তিন জেলায় হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

সোমবার এ তিন জেলায় যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন মারা গেছেন।

নাটোরের তেবাড়িয়ায় সকালে যুবলীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

নিহতরা হলেন: রানা ও রাকিব। দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের তেবারিয়া এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা দুই দলের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ এবং গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয় তোবারিয়া এলাকার বিএনপিকর্মী রাকিব ও রায়হান। আহত হন আরো কয়েকজন বিএনপি কর্মী।

পরে রাকিব ও রায়হানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নিহত দুই জনকে বিএনপিকর্মী বলে দাবি করেছেন। এর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয় বিএনপির পক্ষ খেকে।

এদিকে, নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে গেলে বন্দর থানার ওসিসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের ক্যামেরা পারসন গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা।

ভোলায় বিএনপির মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া -পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে কমপক্ষে ৩০ জন আহত হন।

এছাড়া সুনামগঞ্জ সদর পৌর এলাকায় পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে সদর থানার ওসিসহ আহত হয়েছেন ৬ জন।

সিলেটের শাহী নগরীর ঈদগাহ উঁচাসড়ক এলাকায় দুপুরে ঝটিকা মিছিল বের করে জামাত শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েকটি গাড়ী ভাংচুর করে।

এদিকে, রাজশাহী উপশহর আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে অভিযান চালিয়ে নগরীর মেহের চন্ডি এলাকা থেকে ২৪টি ককটেল ও ২০টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীর মাইজদীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ৫ জন আহত হয়। এদিকে, নোয়াখালীর সোনাইমুড়িতে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে।

এছাড়া, যানবাহন ভাংচুর, অগ্নি সংযোগের মধ্য দিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে তিনশোরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ