জেলার খবর

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ২০ দলের সংঘর্ষ

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের কাজীর দেউরিতে সোমবার পুলিশের সঙ্গে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে কমপক্ষে ২৫ জনকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুলিশের অনুমতি নিয়ে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিকেলে সমাবেশ শুরু করে বিএনপি ও ২০ দল। বিকেল ৩টায় সমাবেশ শান্তিপূর্ণভাবে শুরু হওয়ার কিছুক্ষণ পর জামাত-শিবির বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এর কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানিয়েছেন, কাজীর দেউরী মোড়ের কাছে সমাবেশে আসা নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটালে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময়, পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ শুরু করে। জামাত-শিবির ও বিএনপির কর্মীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আগুন দেয় কয়েকটি গাড়িতেও। পরে, পুলিশ বিএনপি কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ